নিজের ঘর থেকে উদ্ধার একাদশ শ্রেণির এক ছাত্রের ঝুলন্ত মৃতদেহ - The News Lion

নিজের ঘর থেকে উদ্ধার একাদশ শ্রেণির এক ছাত্রের ঝুলন্ত মৃতদেহ

 


দি নিউজ লায়নঃ    নিজের ঘর থেকে একাদশ শ্রেণির এক ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ।সোমবার রাতে ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার তিউরিয়া এলাকায়। মৃতের নাম রোহিত রং (১৮)।


পুলিশ ও  স্থানীয়সূত্রে জানা গিয়েছে, গত জানুয়ারি মাসে প্রেমঘটিত কারণে জেরে রোহিতের স্কুল পড়ুয়া এক বান্ধবী আত্মঘাতী হয়েছিল। ওই ঘটনায় রোহিতের বিরুদ্ধে পুলিশের কাছে আত্মহত্যার প্ররোঢনার অভিযোগ দায়ের করেছিল ওই ছাত্রীর পরিজনরা। তার পরিবারের লোকজন জানায়,ওই ঘটনার পর থেকেই রোহিত মানসিক অবসাদে ভুগত। তেমন কথাবার্তা বলত না। সব সময় ঘরের দরজা বন্ধ করে থাকত।


মঙ্গলবার সকালে গভীর রাতে গলায় দড়ি ফাঁস লাগিয়ে আত্মহত্যা হয়েছে রোহিত। সকালে পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে।"তবে রোহিতের ঘর থেকে কোন সুইসাইড নোট উদ্ধার হয়নি বলে জানিয়েছে পুলিশ। রোহিতের পরিজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে.

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.